স্থগিত গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা

গার্মেন্টস শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত সোমবার (১৬ নভেম্বর) নির্ধারিত এ সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ন্যূনতম মজুরি বোর্ডের প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী গার্মেন্টস শিল্পে নিযুক্ত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হারের সুপারিশ করার লক্ষ্যে বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সোমবার সকালে রাজধানীর বিজয়নগরে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সভাটি হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।
নোটিশে আরও জানানো হয়, শিগগিরই সভার নতুন তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্টদের অবহিত করা হবে।
ভোরের আকাশ/জেআ