শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজায় উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ অক্টোবর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক।

বুধবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জের চাষাড়ার শ্রী রামকৃষ্ণ মিশনের দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান জিয়াউল হক।

তিনি বলেন,  প্রতিষ্ঠালগ্ন থেকেই আইন-শৃঙ্খলা রক্ষা ও ধর্মীয় উপাসনালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা প্রদান করে আসছে কোস্ট গার্ড। সরকারের নির্দেশনায় দুর্গাপূজাকে সামনে রেখে সার্বিক নিরাপত্তায় তাদের সদস্যরা নিরলসভাবে কাজ করছে।

রিয়ার এডমিরাল জিয়াউল হক জানান, বর্তমানে কোস্ট গার্ডের ঢাকা জোনে ২৫টি, পূর্ব জোন (চট্টগ্রাম) ৫৬টি, পশ্চিম জোন (মোংলা) ৪৪টি এবং দক্ষিণ জোনে (ভোলা) ৮২টি পূজামণ্ডপে নিরাপত্তা দায়িত্ব পালন করছে। মোট ২০৭টি মন্দির ও পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ চলছে।

প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় বিশেষ ডুবুরি দল প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, নৌ দুর্ঘটনা এড়াতে জনসচেতনতা কার্যক্রম এবং সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতিতে কোস্ট গার্ডের হেল্পলাইন ১৬১১১ নম্বরে যোগাযোগের আহ্বান জানান তিনি।

রিয়ার এডমিরাল জিয়াউল হক আশা প্রকাশ করেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে। একইসঙ্গে তিনি আশ্বাস দেন, জননিরাপত্তায় কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এসএইচ

নিরাপত্তাদুর্গাপূজাধর্মীয় উৎসব

শেয়ার করুন: