শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় চলছে নির্বাচন কমিশনের ‘মক ভোটিং’

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ৯:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পরিকল্পনা মাথায় রেখে পুরো প্রক্রিয়ার কার্যকারিতা যাচাই করতে ঢাকায় ‘মক ভোটিং’ আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া ভোটের এ মহড়া চলবে বেলা ১২টা পর্যন্ত। নারী-পুরুষ মিলে মোট ৫১০ জন ভোটার এতে অংশ নিচ্ছেন।

সকাল ৮টায় কেন্দ্র পরিদর্শনে এসে ইসি সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যেহেতু একদিনেই অনুষ্ঠিত হবে, তাই পুরো প্রক্রিয়া আরও দক্ষভাবে সম্পন্ন করতে আগেই অভিজ্ঞতা ঝালাই করে নিচ্ছি।কেন্দ্রের ভেতরে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নারী ও পুরুষের জন্য আলাদা ভোটকক্ষ রাখা হয়েছে।

ভোট দিয়ে বেরিয়ে একজন ভোটার মৌসুমি তানিয়া বলেন, গণভোট প্রথম দিলাম, ভোটও দিলাম। তবে গণভোটের প্রচার আরও প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াকারুজ্জামান নামের আরেক ভোটার বলেন, একেবারে সহজ লেগেছে ভোট দিতে। এখন ইন্টারনেটে অনেক বিষয় জানা যায়, প্রশ্নগুলো আগে থেকেই জেনেছি, তাই গণভোট দিতে সম্যা হয়নি।

এর আগে, গত মঙ্গলবার (২৫ নভেম্বর) অনুশীলনমূলক এই ভোটগ্রহণের কথা টিবিএসকে নিশ্চিত করে ইসির জনসংযোগ দপ্তর।

ইসি সূত্র জানায়, সত্যিকারের নির্বাচনের মতোই ভোটগ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট ও ভোটার থাকবেন এই মক ভোটিংয়ে। নিয়ম অনুযায়ী ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। তবে রাজনৈতিক দল, প্রার্থী বা প্রতীকের নাম থাকবে না। ভোটগ্রহণ থেকে ফলাফল প্রকাশ—সব আনুষ্ঠানিকতাই পালন করা হবে।

মক ভোটিংয়ের মাধ্যমে একজন ভোটার ভোট দিতে গিয়ে কী ধরনের সমস্যার মুখে পড়তে পারেন, একজন ভোটারের ভোট দিতে কত সময় লাগে, ভোটকেন্দ্র পরিচালনায় কী ধরনের ব্যবস্থা প্রয়োজন—এসব বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করবেন নির্বাচন কমিশনাররা। পাশাপাশি বয়স্ক, গর্ভবতী নারী ও শারীরিক প্রতিবন্ধী ভোটারদের জন্য কী ধরনের বিশেষ ব্যবস্থা প্রয়োজন, তাও পরীক্ষা করা হচ্ছে।

এই অভিজ্ঞতার ভিত্তিতে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে কতজন ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করা হবে, সে সম্পর্কেও সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

ভোরের আকাশ/তা.কা

 

 

ভোটের মহড়ামক ভোটিংসংসদ নির্বাচননির্বাচন কমিশন

শেয়ার করুন: