শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে চাই: আলী রীয়াজ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে চাই: আলী রীয়াজ
আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে চাই: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, এক নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন আমাদের কাজ সবাই মিলে যেন একটি নতুন বাংলাদেশ গড়তে পারি। যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে। আমরা চাই জাতির আকাঙ্ক্ষার জায়গা থেকে একটি জাতীয় সনদ তৈরি করতে।

শনিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের বৈঠকে এসব কথা বলেন তিনি।

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে এনসিপি নেতাদের উদ্দেশে অধ্যাপক আলী রীয়াজ বলেন, আপনারা (এনসিপি) দৃঢ়তা, নির্ভীক সাহসিকতা, অবিচল প্রচেষ্টা দিয়ে লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছেন, যারা প্রাণবাজি রেখে লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন এবং শেষ পর্যন্ত ফ্যাসিবাদী শাসকের বিরুদ্ধে বিজয় হয়েছে।  

তিনি বলেন, কমিশনগুলোর সুপারিশে যা যা একমত হয়েছে সেগুলো আমরা চিহ্নিত করেছি। আর ভিন্ন মত যেগুলিতে রয়েছে, তা নিয়েও আমরা আলোচনা করবো। প্রয়োজনে এই আলোচনা অব্যাহত থাকবে। জাতীর যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার জায়গায় জাতীয় সনদ তৈরি করতে আমরাও চাই।

তিনি আরও বলেন, দেশের ইতিহাসে বারবার দেখেছি গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কীভাবে পর্যবসিত করা হয়। এক ব্যক্তির একক সিদ্ধান্তে রাষ্ট্র চলেছে। আপনাদের আন্দোলনের কারণে এই অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি। এখন সেই ব্যবস্থা অপসারণ ও রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে সংস্কারের কাজ চলছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে আরও রয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফররাজ হোসেন ও ড. ইফতেখারুজ্জামান। 

অন্যদিকে এনসিপির পক্ষ থেকে থেকে রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসেল।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: