শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৬ মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়ার পরামর্শ নাইট্যাগের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ৩:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিয়মিত ও টিকাদান ক্যাম্পেইনে ৯ মাস বয়স হলেই হামের টিকা নিতে পারত শিশুরা। তবে হঠাৎ করে হামের সংক্রমণের ধরনকে বিবেচনায় নিয়ে নিয়মিত কর্মসূচিতে না হলেও ক্যাম্পেইনে ৬ মাসের শিশুদের হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জাতীয় টিকাদান-সংক্রান্ত কারিগরি উপদেষ্টা গ্রুপের (নাইট্যাগ) পরামর্শ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদ।

তিনি বলেন, পৃথিবীর বহু দেশে পরিস্থিতি বিবেচনায় ক্যাম্পেইনে নির্ধারিত বয়সের আগেও টিকা দেওয়া রীতি আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ ব্যাপারে নির্দেশনাও রয়েছে। ফলে ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১০ মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছেন নাইট্যাগ। তবে নিয়মিত টিকাদানে অবশ্যই ৯ মাসের আগে দেওয়া যাবে না।

নিয়মিত কর্মসূচিতে নির্ধারিত সময়ের আগে টিকা না দেওয়ার বিষয়ে জানতে চাইলে হালিমুর রশিদ বলেন, বিশ্বের কোথাও নিয়মিত টিকাদান কর্মসূচিতে ৯ মাসের আগে দেওয়ার ইতিহাস নেই। তাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থারও সুপারিশ নেই। দেওয়া যাবে কিনা সেটি গবেষণার বিষয়। যতক্ষণ না হচ্ছে ৯ মাসেই নিতে হবে।

ভোরের আকাশ/নি

হামের টিকা

শেয়ার করুন: