শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১ জুন ২০২৫, ৬:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার দিবাগত রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, রাত ১২টা ১৫ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়।

জাপান সফরে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন অধ্যাপক ইউনূস। সফরকালে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও মানবসম্পদ উন্নয়ন সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এছাড়াও জাপানে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সফরের অংশ হিসেবে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ড. ইউনূস। ওই বৈঠকে দুই দেশের মধ্যে ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাশাপাশি বাংলাদেশকে বাজেট সহায়তা এবং রেল খাতে ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দেয় জাপান সরকার।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৭ মে) চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: