আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে পথসভা ও র্যালি

বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের আয়োজনে জাতীয় প্রেস ক্লাব আঙ্গিনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) এক পথসভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি এ বি এম সেলিম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. একাব্বর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আবু বকর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মহসিন হোসাইন, বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি একে এম করম আলী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিনিয়র সহসভাপতি শিকদার আবদুস সালাম।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি বাছির জামাল তার বক্তব্যে আশ্বাস দিয়ে বলেন, তথ্য মন্ত্রণালয়ের সামনে অনুষ্ঠিত সভায় প্রবীণদের বাজেটটি যতদ্রুত সম্ভব কার্যকর করা যায় তার আপ্রাণ চেষ্টা করবো।
সভায় বিএফইউজে সভাপতি ওবাদুর রহমান শাহিন বলেন, প্রবীণ সাংবাদিকদের দীর্ঘদিনের ন্যায্য দাবি মাসিক ২০ হাজার টাকা ভাতার অর্ধেক ১০ হাজার টাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় নীতিগতভাবে অনুমোদন দিলেও চূড়ান্ত বাজেট অনুমোদনের জন্য দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
ভোরের আকাশ/আ.র