শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার মৃত্যুতে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৪ জানুয়ারি ২০২৬, ২:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)। সংগঠনটি তাঁর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশের পাশাপাশি দেশ ও জাতির জন্য তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর বিএএসএ সদর দপ্তরে আয়োজিত এক শোক সভায় বিএএসএ নেতারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সংগঠনের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. মোহাম্মদ মোখলেসুর রহমান।

সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং রাজনৈতিক মানচিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, বেগম খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটালো। দেশের উন্নয়নে ও গণতন্ত্রের বিকাশে তাঁর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সাবেক ও বর্তমান সিনিয়র প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বিএনপির নেতৃত্ব দিয়েছেন এবং একাধিকবার সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভোরের আকাশ/মো.আ.

বেগম খালেদা জিয়াদোয়া ও মিলাদ মাহফিলবিএএসএমৃত্যু

শেয়ার করুন: