শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীর ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীর ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা
রাজবাড়ীর ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক মোল্লা ওরফে নুরাল পাগলার কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “এই অমানবিক ও ঘৃণ্য ঘটনা আমাদের মূল্যবোধ, আইন এবং ন্যায়ভিত্তিক ও সভ্য সমাজের মৌলিক ভিত্তির ওপর সরাসরি আঘাত।” এতে আরও বলা হয়, “এ ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না। আইনের শাসন প্রতিষ্ঠা ও প্রতিটি মানুষের মর্যাদা রক্ষা করা—জীবিত অবস্থায় হোক বা মৃত্যুর পর—অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার।”

সরকার জনগণকে আশ্বস্ত করে জানিয়েছে, এই জঘন্য অপরাধে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী দায়মুক্তি পাবে না। বিচারের মুখোমুখি করতে দ্রুত এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিবৃতিতে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয় ঘৃণা ও সহিংসতা প্রত্যাখ্যান করার জন্য। পাশাপাশি ন্যায়বিচার ও মানবতার আদর্শকে সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

 

ভোরের আকাশ/হ.র

অন্তর্বর্তী সরকাররাজবাড়ী

শেয়ার করুন: