স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার (১১ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
৮১ বছর বয়সী বর্ষীয়ান রাজনীতিবিদ হাফিজ উদ্দিন আহমদের ক্যারিয়ার অত্যন্ত বর্ণাঢ্য। মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তিনি ‘বীর বিক্রম’ উপাধিতে ভূষিত হন। রাজনীতিতে আসার আগে তিনি পাকিস্তান ফুটবল দলের অধিনায়ক এবং তুখোড় অ্যাথলেট ছিলেন।
তার সংসদীয় ক্যারিয়ারও ঈর্ষণীয়। তিনি সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরশাদ আমলে দুবার এবং পরবর্তীতে স্বতন্ত্র ও বিএনপির মনোনয়নে চারবার জয়ী হন। খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি বাণিজ্য, পাট ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং ছাত্র-জনতার ২০২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে তার গ্রহণযোগ্যতা বিবেচনা করেই তাকে এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের জন্য বেছে নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ভোরের আকাশ/এসএইচ