আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ

ইউনেসকোর সেকশন ফর ফ্রিডম অব এক্সপ্রেশন, ডিভিশন অব ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টরের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহেদী বেনচেলাহ বাংলাদেশ পুলিশের মহাপরিচালক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন মেহেদী বেনচেলাহ।।
পুলিশ সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে, সাক্ষাৎকালে ইউনেস্কো প্রতিনিধি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আইজিপি ইউনেস্কো প্রতিনিধিকে ধন্যবাদ জানান এবং বলেন, ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশ পুলিশের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় বাংলাদেশ পুলিশ ও ইউনেস্কোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ