চীন সফরে গেলেন সেনাপ্রধান

ছয় দিনের সরকারি সফরে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে ওয়াকার-উজ-জামান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান ২৭ আগস্ট বাংলাদেশে ফিরবেন।
ভোরের আকাশ/এসএইচ