শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উন্নয়নের ডানা মেলবে দক্ষিণাঞ্চলে

প্রথমবার বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী সোমবার (১৩ জুলাই)বরিশাল সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। 

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম বরিশাল সফর। প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে গোটা দক্ষিণাঞ্চলে বইছে সাজ সাজ রব। 

স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। 

দীর্ঘদিনের অবহেলিত দক্ষিণাঞ্চলের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো ঘোষণার প্রত্যাশায় দিন গুনছেন বরিশালবাসী সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদীতে সেনাক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর দিনের কার্যক্রম শুরু করবেন। 

এরপর তিনি বরিশাল নগরের বেলস পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) এবং লেক বা গ্র্যান্ড পার্ক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী হিসেবে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের বার্তা দিতেই এই বৃক্ষরোপণ কর্মসূচিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দুপুরের পর প্রধানমন্ত্রী বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভায় মিলিত হবেন। 

এছাড়া, এদিন তিনি শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি ও ধর্মীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

উন্নয়নের মহাসড়কে দক্ষিণাঞ্চল : প্রত্যাশার তালিকা প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয়দের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছে দীর্ঘদিনের অমীমাংসিত অবকাঠামোগত উন্নয়নের দাবিগুলো। 

দক্ষিণাঞ্চলকে দেশের অর্থনীতির মূল ধারায় যুক্ত করতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা মূলত চারটি প্রধান বিষয়ের ওপর প্রধানমন্ত্রীর বিশেষ নজর চাইছেন : পরিবহন যোগাযোগ: ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়ন।শিল্পায়ন: বরিশালে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপন, যা কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে।

আরও পড়ুন

দুর্গন্ধমুক্ত হচ্ছে ঢাকা-আরিচা মহাসড়ক : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ভৌত অবকাঠামো: ভোলা-বরিশাল সেতু নির্মাণ, যা উপকূলীয় জেলাগুলোর মধ্যে যোগাযোগের সেতুবন্ধন তৈরি করবে।

জ্বালানি নিরাপত্তা: পাইপলাইনের মাধ্যমে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা।

ভোরের আকাশ/র.ই

তারেক রহমান

শেয়ার করুন: