শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষা ত্যাগের বিনিময়ের পর এই বড় দায়িত্ব পেয়েছি: পানি সম্পদ মন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষা, শ্রম ও ত্যাগের বিনিময়ে প্রাপ্ত নতুন রাষ্ট্রীয় দায়িত্বকে বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন নবনিযুক্ত পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান।

মন্ত্রী বলেন, দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি অনেক কঠিন ও বড় দায়িত্ব। দীর্ঘ প্রতীক্ষার পর অনেক শ্রম, ঘাম, ত্যাগ এবং জেল-জুলুম ও অত্যাচার-নির্যাতন সয়ে আমরা এই পর্যায়ে এসেছি। এই নতুন দায়িত্ব পালনে আমি সবার দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমরা যেন সুন্দরভাবে সব দায়-দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সবার ঊর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। আমাদের লক্ষ্য দেশ ও জনগণের সেবা করা।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি নেতৃত্বাধীন জোট। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেয় নতুন সরকার। এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও রয়েছেন ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। আজ বুধবার নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রথম দাপ্তরিক কার্যদিবস।

ভোরের আকাশ/তা.কা

 

 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসচিবালয়পানি সম্পদ মন্ত্রী

শেয়ার করুন: