শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাজাখস্তান থেকে ডিজেল আমদানির অনুমোদন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

অভ্যন্তরীণ সরবরাহ স্বাভাবিক রাখতে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাজাখস্তান থেকে ১ লাখ টন পরিশোধিত ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মঙ্গলবার (৩১ মার্চ) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশেষ বিষয় হলো, যুক্তরাষ্ট্রের কৌশলগত সমর্থনের কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জটিলতা এড়িয়ে এই তেল আমদানির পথ প্রশস্ত হয়েছে।

গত ১১ মার্চ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মার্কিন রাষ্ট্রদূতের কাছে ভারতের মতো বাংলাদেশকেও জ্বালানি আমদানিতে অস্থায়ী ছাড় দেওয়ার অনুরোধ জানান। জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, ওয়াশিংটন ‘কেস টু কেস’ ভিত্তিতে ইতিবাচক সাড়া দেওয়ায় আন্তর্জাতিক বিধি মেনে কাজাখস্তান থেকে এই তেল কেনা সম্ভব হচ্ছে। এক্সনমোবিল কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল মাত্র ৭৬ দশমিক ৪১ ডলার দরে এই ডিজেল সরবরাহ করবে, যা বর্তমান বিশ্ববাজারের তুলনায় বেশ সাশ্রয়ী।

জ্বালানি বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কাজাখস্তান থেকে তেল কেনার প্রস্তাবে যুক্তরাষ্ট্র সরকার ইতিবাচক সাড়া দিয়েছে।

তিনি বলেন, ওয়াশিংটন এখন ‘কেস টু কেস’ ভিত্তিতে মতামত দিচ্ছে, যার ফলে রাশিয়ার সম্পৃক্ততা থাকতে পারে এমন নির্দিষ্ট সরবরাহকারী ও বন্দর থেকেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন না করে বাংলাদেশ তেল আমদানি করতে পারছে।

বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানান, আজ (১ এপ্রিল) ‘নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড’ দেওয়া হবে। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে উচ্চমানের কম সালফারযুক্ত এই ডিজেল দেশে পৌঁছাবে।

এক প্রস্তাবে ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন থেকে জি-টু-জি চুক্তির আওতায় ৬০ হাজার টন পরিশোধিত ডিজেল কেনা হবে, যার প্রতি ব্যারেলের মূল্য (৫ দশমিক ৩৩ ডলার প্রিমিয়ামসহ) ২২১ দশমিক ০৮ ডলার। অন্য প্রস্তাবে মালয়েশিয়াভিত্তিক আবির ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটস থেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে ১ লাখ টন অপরিশোধিত তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যার প্রতি ব্যারেলের মূল্য (১৫ ডলার প্রিমিয়ামসহ) ১৩৭ দশমিক ১৪ ডলার।

এ ছাড়া বিভিন্ন অসংগতির কারণে বৈঠকে আরো তিনটি জ্বালানি আমদানির প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।

তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, অনুমোদিত সব চুক্তি বাস্তবায়িত হয় না, কারণ কিছু সরবরাহকারী পারফরম্যান্স গ্যারান্টির মতো শর্ত পূরণ করতে ব্যর্থ হয়। সরকার এ ধরনের গ্যারান্টি ছাড়া এলসি না খোলার কঠোর অবস্থান বজায় রেখেছে।

জ্বালানি বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পাওয়ার পরও কয়েকটি কম্পানি এখনো জ্বালানি সরবরাহ করেনি।’

সরবরাহ নিরাপত্তা জোরদার এবং প্রতিযোগিতামূলক দাম নিশ্চিত করতে বিপিসি নতুন সরবরাহকারী অন্তর্ভুক্ত করে তালিকা সম্প্রসারণের পরিকল্পনা করেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশে প্রবেশে আগ্রহ দেখিয়েছে।

নতুন সরবরাহকারী তালিকাভুক্ত করতে চলতি সপ্তাহেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে বিপিসি। এর মাধ্যমে জ্বালানি তেলের উৎস বৈচিত্র্যময় করা এবং আরো প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

বিপিসির চেয়ারম্যান জানান, অন্তত ২০টি আন্তর্জাতিক কম্পানি বাংলাদেশে জ্বালানি সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে। ফলে সরবরাহকারী তালিকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পরিশোধিত ও অপরিশোধিত উভয় ধরনের তেল সংগ্রহকে আরো সহজ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করবে।

বর্তমানে সৌদি আরবিয়ান অয়েল কম্পানি (সৌদি আরামকো) এবং আবুধাবি ন্যাশনাল অয়েল কম্পানি অপরিশোধিত তেলের একমাত্র তালিকাভুক্ত সরবরাহকারী। পরিশোধিত জ্বালানির জন্য বর্তমানে ৯টি কম্পানি তালিকাভুক্ত রয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও পবিত্র রমজান ও বর্তমান মূল্যস্ফীতির চাপ বিবেচনা করে এপ্রিল মাসে পেট্রোল, ডিজেল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিবহন খরচ এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতেই এই জনবান্ধব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জ্বালানি তেলের উৎস আরো বৈচিত্র্যময় করতে চলতি সপ্তাহেই নতুন সরবরাহকারী তালিকাভুক্ত করার বিজ্ঞপ্তি প্রকাশ করবে বিপিসি। বর্তমানে অন্তত ২০টি আন্তর্জাতিক কম্পানি বাংলাদেশে তেল সরবরাহে আগ্রহ দেখিয়েছে। এর ফলে ভবিষ্যতে আরো প্রতিযোগিতামূলক দামে তেল কেনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ভোরের আকাশ/আ.র

ডিজেল আমদানির অনুমোদন

শেয়ার করুন: