শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তথ্য উপদেষ্টার দিল্লি সফরে বাধা, ফিরতে হলো ভিন্ন পথে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও ‘রহস্যজনক কারণে’ দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন। পরে উচ্চ মহলের নির্দেশে হলেও অনুমতি দেওয়া হলেও প্রোগ্রাম বাতিল করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি।

রোববার (১৪ জুন) বিকেলে ইন্ডিয়ান ওশান অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অংশ নিতে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন জাহেদ উর রহমান। কিন্তু, সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছালে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। ‘রহস্যজনক কারণে’ তাকে প্রায় দুই ঘণ্টা বিমানবন্দরেই বসিয়ে রাখে সেখানকার ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সংবাদপত্রের কালো দিবস স্মরণে পিআইবির বিশেষ উদ্যোগ

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে এ তথ্য। সূত্র জানায়, ইন্ডিয়ান ওশান অ্যাসোসিয়েশনের ওই অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে এই উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবারই দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল। কিন্তু, সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে আড়াই ঘণ্টা বসিয়ে রাখে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট করেনি তারা। 

পরে উচ্চ মহলের নির্দেশে জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। রাতেই কলম্বোর উদ্দেশে দিল্লি ত্যাগ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এরপর সেখানে রাত যাপনের পর একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি।

ভোরের আকাশ/জেআ

তথ্য উপদেষ্টাদিল্লিঢাকাভারত সফরপ্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

শেয়ার করুন: