শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ড্রোন প্রদর্শনী শিখতে চীন যাচ্ছে ১১ বাংলাদেশি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ৮:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ড্রোন প্রদর্শনী বা ‘ড্রোন শো’-এর শিল্প ও প্রযুক্তি শিখতে ১১ জন বাংলাদেশি তরুণ চীনে যাচ্ছেন। চীনের দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার (১৩ আগস্ট) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।

বুধবার এক ফেসবুক পোস্টে উপদেষ্টা ফারুকী বলেন, চীনের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা অব্যাহত রয়েছে। আজ আমরা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেছি। সম্মেলনে আমরা চীনে যাচ্ছেন এমন ১১ তরুণকে সংবর্ধনা দিয়েছি। তারা সেখানে ড্রোন প্রদর্শনীর শিল্প ও প্রযুক্তি শেখার সুযোগ পাবেন। পুরো সফরটি চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে। আমাদের তরুণদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ক্রোস্টারস সাংহাইকে ধন্যবাদ।

তিনি আরও লিখেছেন, চীনের সঙ্গে আমাদের সহযোগিতা ঐতিহ্যগতভাবে চলমান। কয়েক সপ্তাহের মধ্যে একদল তরুণ আর্ট রিস্টোরেশন বিষয়ে প্রশিক্ষণের জন্য চীন যাবেন। আমি নিশ্চিত, এই প্রতিভাবান তরুণরা আমাদের প্রখ্যাত চিত্রশিল্পীদের শিল্পকর্ম রিস্টোরেশন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, বাংলাদেশ ও চীন ঐতিহ্য সংরক্ষণ এবং জাদুঘরের ক্ষেত্রেও সহযোগিতা করছে। আশা করি আগামী সরকার আমাদের রেখে যাওয়া কাজ এখান থেকেই এগিয়ে নিয়ে যাবে।

ভোরের আকাশ/এসএইচ

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ড্রোন প্রদর্শনমোস্তফা সরয়ার ফারুকী

শেয়ার করুন: