শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বইমেলা আরও পিছিয়ে শুরু ২৫ ফেব্রুয়ারি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত, যা আগে ২০ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির সভাকক্ষে প্রকাশক এবং মেলার আয়োজক বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মও উপস্থিত ছিলেন।

এদিকে এবারের মেলায় স্টল ভাড়া মওকুফ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে ওই বৈঠকে। বৈঠক শেষে বাংলা একাডেমি কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে মেলা শুরু এবং আবেদনের পরবর্তিত সময়সামী জানায়। কয়েকদিন থেকে মেলা আয়োজন নিয়ে জটিলতার মধ্যে বুধবার নতুন সরকারের প্রথম কার্যদিবসে দুই মন্ত্রী এ নিয়ে বৈঠক করেন প্রকাশক ও বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে। প্রথম দিন অফিস করে সন্ধ্যায় আসেন বাংলা একাডেমিতে। সন্ধ্যা ৭টায় শুরু হয় সভা।

প্রকাশকরা তাদের দাবি তুলে ধরলে, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের ভাড়া শতভাগ মওকুফের ঘোষণা দেন এবং সবাইকে মেলায় অংশগ্রহণের আহ্বান জানান। পরে মেলা ২৫ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত হয়।

বাংলা একাডেমি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, যেসব প্রকাশক আগে স্টল বরাদ্দ নেননি, তারা বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। সেই ভিত্তিতে সেদিন সন্ধ্যা ৬টায় লটারিরর ভিত্তিতে স্টল বরাদ্দ দেওয়া হবে। আগে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করা লাগবে না বলেও জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।

সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ প্রকাশক এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

 

বইমেলা

শেয়ার করুন: