রাতের আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় অনুযায়ী এই গ্রহণ টানা ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হয়ে আগামীকাল (৮ সেপ্টেম্বর) ভোরে শেষ হবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও চন্দ্রগ্রহণটি খালি চোখে দেখা যাবে। বিশ্বের আরও বিভিন্ন স্থান থেকেও এ বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা উপভোগ করা সম্ভব হবে।
সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ২৭ মিনিটে গ্রহণ শুরু হয়, রাত ১০টা ১২ মিনিটে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে এবং রাত ১১টা ৫৭ মিনিটে শেষ হবে।
বিশ্ব মানচিত্রে পূর্ব দিকে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা পর্যন্ত এলাকা থেকে চন্দ্রগ্রহণ সম্পূর্ণভাবে দৃশ্যমান হবে। এছাড়া এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে আংশিক গ্রহণও দেখা যাবে।
তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও দক্ষিণ আমেরিকার বেশির ভাগ এলাকা থেকে এবারের গ্রহণ দেখা যাবে না।
ভোরের আকাশ/হ.র