শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সারাদেশে নৌ পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩২

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ৭:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গত সাতদিনে নৌ পুলিশের বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ২৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নৌ পুলিশ সদরদপ্তর বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে।

গত ৭ দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে তিন কোটি ঊনত্রিশ লাখ সত্তর হাজার সাতশত বিশ মিটার অবৈধ জাল, তিন হাজার সাতশত দুই কেজি মাছ, তিন হাজার পিস বাগদা রেণু পোনা, ছয়শত পিস গলদা রেণু পোনা, তিনশত ষাট কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ছয়শত চৌত্রিশটি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৯৩টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৮টি ড্রেজার জব্দ করা হয়।

৭ দিনব্যাপী এই অভিযানে ২৩২ জনকে গ্রেপ্তার করা হয় এবং ১৯টি মৎস্য আইন, ১৫ টি বেপরোয়া গতি, ৮টি অপমৃত্যু, ৩টি মাদক এবং ১টি হত্যা মামলাসহ মোট ৪৬ টি মামলা দায়ের করা হয় এবং ১৬টি মরদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

নৌ পুলিশগ্রেপ্তারঅভিযান

শেয়ার করুন: