ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক, জিয়ার দেখানো পথেই রাষ্ট্রক্ষমতায় ধানের শীষ : জহির উদ্দিন স্বপন

‘ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক, তাই শহীদ জিয়ার দেখানো পথে ধানের শীষ আজ রাষ্ট্রক্ষমতায়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটে সানাই পার্টি হলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভাসানী ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।
বক্তব্যে জহির উদ্দিন স্বপন সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে মওলানা ভাসানীর আদর্শ ও সংগ্রামী চেতনার গুরুত্ব তুলে ধরেন। মওলানা ভাসানী সারা জীবন নিপীড়িত ও মেহনতি মানুষের অধিকার আদায়ে লড়াই করেছেন। তার সেই গণমুখী রাজনৈতিক দর্শন এবং দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো রাজনৈতিক ধারার মধ্যে গভীর সংযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় নিউইয়র্কপ্রবাসী গৌরনদী ও আগৈলঝাড়াবাসীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
ভোরের আকাশ/ইউএম