শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা: কোনটিতে খরচ কত, মিলবে কী সুবিধা

নুর আলম সিদ্দিকী

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকারি প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা থেকে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের পর এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ তথ্য জানান।

সরকারি হজ প্যাকেজ-১

সরকারি প্যাকেজ-১-এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।

এই প্যাকেজে হজযাত্রীরা মক্কায় হারাম শরিফের বহিঃচত্বর থেকে ১,০০০ থেকে ১,৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের সুবিধা পাবেন। মিনায় তাদের তাঁবু থাকবে জোন-২-এ।

এ ছাড়া মিনা ও আরাফায় সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। সৌদি আরবে অবস্থানের সম্ভাব্য সময় ৩৫ থেকে ৪০ দিন।

ইচ্ছুকরা অতিরিক্ত অর্থ পরিশোধ করে রুম আপগ্রেড ও স্বল্পমেয়াদি (শর্ট) প্যাকেজ সুবিধাও নিতে পারবেন।

সরকারি হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)

সরকারি সাশ্রয়ী প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

এই প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে, মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় তাঁবুর অবস্থান হবে জোন-৫-এ।

এ প্যাকেজেও মিনা ও আরাফায় সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী সেবা ও খাবার দেওয়া হবে। হোটেল যদি হারাম শরিফ থেকে দুই কিলোমিটারের বেশি দূরে হয়, তাহলে সৌদি সরকারের নীতিমালা অনুযায়ী সালাওয়াত বাস-এর ব্যবস্থা রাখা হবে।

বেসরকারি হজ প্যাকেজ

বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

এই প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে সর্বোচ্চ তিন কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে এক কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা রাখতে হবে। প্রতি কক্ষে সর্বোচ্চ ছয়জন থাকতে পারবেন।

এ ছাড়া মিনায় জোন-৫-এ তাঁবু, মিনা ও আরাফায় সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী সেবা ও খাবারের ব্যবস্থা থাকবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সালাওয়াত বাসের ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে।

কমেছে বিমানভাড়া

ধর্মমন্ত্রী জানান, গত বছরের তুলনায় এবার হজ ফ্লাইটের বিমানভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য সাশ্রয়ী, সহজলভ্য ও মানবিক হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বিমানভাড়া কমানো হয়েছে।

ধর্মমন্ত্রী আরও জানান, ২০২৩ সালে হজ ফ্লাইটের বিমানভাড়া প্রায় ২ লাখ টাকা ছিল। পরে ২০২৫ সালে তা কমিয়ে ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা করা হয়। এবার আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এক নজরে হজ প্যাকেজ

সরকারি প্যাকেজ-১: ৬,১৫,২৬৩ টাকা

সরকারি প্যাকেজ-২ (সাশ্রয়ী): ৫,০৫,৬৪৮ টাকা

বেসরকারি সাধারণ প্যাকেজ: ৫,১৩,৬৪৮ টাকা

হজ ফ্লাইটের বিমানভাড়া: ১,৩০,০০০ টাকা

সরকার জানিয়েছে, বাজেট ও প্রয়োজন অনুযায়ী হজযাত্রীরা নিজেদের জন্য উপযুক্ত প্যাকেজ বেছে নিতে পারবেন।

ভোরের আকাশ/এনএ

হজ মৌসুমপ্যাকেজ

শেয়ার করুন: