শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সালেহ আল খোলাইফি।

রোববার এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। আলাপকালে তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

ফোনালাপ শেষে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী তাঁর বার্তায় জানান, তিনি তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন এবং সংসদ নির্বাচনে তাঁর দলের বিজয়ে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।

তিনি বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছি। এই বিজয় দুই দেশের বন্ধুত্বের নতুন দুয়ার উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি।

আলাপকালে কাতারের প্রতিমন্ত্রী কাতার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার দৃঢ় আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

তিনি বলেন, দুই বন্ধুপ্রতিম দেশের সাধারণ স্বার্থ রক্ষা এবং পারস্পরিক উন্নয়নে কাতার বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে চায়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তা ও কূটনীতিকেরা বিএনপি নেতৃত্বকে অভিনন্দন জানাচ্ছেন।

এর আগে তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভোরের আকাশ/নি. ব

তারেক রহমান

শেয়ার করুন: