১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন আগামী ১২ মার্চ বসতে যাচ্ছে। অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কার্যক্রম সম্পন্ন করা হবে।
এ ছাড়া প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশ উপস্থাপন করা হবে। পাশাপাশি শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দফতর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সে মতে সংসদ অধিবেশন আহ্বান করবেন, প্রধানমন্ত্রী পরামর্শক্রমে। সেটা নির্ধারণ হয়েছে ১২ মার্চ।
ভোরের আকাশ/এনএস