শিরোনাম
দেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশশেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারদেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশশেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন

নভেম্বরে দিল্লি যাচ্ছেন তারেক রহমান?

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগের উদ্যোগ ভেস্তে যাওয়ার পর এবার নভেম্বরে ভারতের দিল্লি সফরের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। ভারত ও বাংলাদেশ সফরের নতুন সময়সূচি নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সম্ভাব্য সময় হিসেবে নভেম্বরের তৃতীয় সপ্তাহকে বিবেচনা করা হচ্ছে।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে সফরের সময় নির্ধারণের উদ্যোগ গতি পেতে পারে অক্টোবরে শেষ সপ্তাহ কিংবা নভেম্বরের শুরুতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নয়াদিল্লিতে দায়িত্ব নেওয়ার পর।

তবে সফরটি শেষ পর্যন্ত হবে কি না, সে বিষয়ে ঢাকার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় এখনো অমীমাংসিত-সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ।

প্রতিবেদন অনুযায়ী, তারেক রহমানের জন্মদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি শুভেচ্ছা জানানো এবং মোদির দ্রুত জবাব দেওয়ার ঘটনাও দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক যোগাযোগের ইঙ্গিত দিয়েছে।

এতে সফরের তারিখ দ্রুত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বেড়েছে বলে সূত্রের দাবি।

তবে তারেক রহমানের ভারত সফরের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

একইভাবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সম্প্রতি ঢাকায় এসেছিলেন কি না, সে বিষয়েও ভারত বা বাংলাদেশ কোনো পক্ষই নিশ্চিত বা অস্বীকার করেনি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অজিত দোভালের ঢাকায় আসার খবরটি ১৭ সেপ্টেম্বরের বলে বিভিন্ন সূত্রে প্রকাশিত হয়েছিল। তবে এ সফর নিয়ে দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ

এদিকে নতুন বাংলাদেশি হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নয়াদিল্লিতে দায়িত্ব নেওয়াকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে দেখা হচ্ছে। তিনি অক্টোবরে শেষ সপ্তাহ অথবা নভেম্বরের শুরুতে দিল্লিতে দায়িত্ব নিতে পারেন। এর পরই তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা আরও এগোতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ভোরের আকাশ/এনএস

তারেক রহমান

শেয়ার করুন: