আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার (রিকনসিলিয়েশন) কোনো সম্ভাবনা নেই বলে সরাসরি জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অবস্থান ব্যক্ত করেন।
জাহেদ উর রহমান বলেন, ‘বিদেশে ড. ইউনূস সহ বাংলাদেশের নাগরিকদের ওপরে যে ধরনের হামলার ঘটনা ঘটছে, এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে এবং এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছে সরকার।’
তিনি বলেন, ‘প্রতিশোধ নয়, ন্যায় বিচার নিশ্চিতে শেখ হাসিনাকে ফেরত চায় ঢাকা।’
ভোরের আকাশ/আ.র