শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদের মূলোৎপাটনে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ৯:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিবাদের মূলোৎপাটনে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।

সোমবার (২১শে জুলাই) 'মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে' উপলক্ষ্যে যাত্রাবাড়ির জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক সমাবেশে তিনি একথা বলেন।  কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এই সমাবেশের আয়োজন করে।

জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান স্মরণ করে তিনি বলেন, এই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীরা সামনে থেকে লড়াই করেছেন।  জুলাই গণঅভ্যুত্থানে অনেক মাদ্রাসা শিক্ষার্থী শহিদ হয়েছেন।  উপদেষ্টা শহিদ মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, মাদ্রাসা শিক্ষার্থী, আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে।

আওয়ামী সরকারের গত ১৫ বছরের শাসনামলে আলেম সমাজের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থী ও আলেমদের প্রতি বিদ্বেষ রাষ্ট্রীয় নীতিতে পরিণত করা হয়েছিল।  ওই সময় মাদ্রাসা শিক্ষার্থীদের আলাদাভাব ট্রিট (মূল্যায়ন) করার একটি প্রবণতা ছিল।  ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরের সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, ওই দিন রাতে নির্বিচারে গুলি করে ৬০-৭০ বা এর চেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছে।  অসংখ্য মানুষ আহত হয়েছেন।

মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নবিজির আখলাক (চরিত্র) থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং সেই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করতে হবে।  

তিনি আরও বলেন, "কাউকে আমরা যেন মজলুম না বানাই।  আমরা মজলুম ছিলাম, আমরা যেন জালিম না হয়ে যাই।" তিনি যেকোনো জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ভোরের আকাশ/জাআ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টাফ্যাসিবাদ বিতাড়ন

শেয়ার করুন: