শিরোনাম
অটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

ঘূর্ণিঝড় ‘মুরাসু’: চার বন্দরে দুই নম্বর সংকেত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঘূর্ণিঝড় ‘মুরাসু’: চার বন্দরে দুই নম্বর সংকেত
ঘূর্ণিঝড় ‘মুরাসু’: চার বন্দরে দুই নম্বর সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’-তে রূপ নিয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের ৪টি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে।

আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৪.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮১.০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।

এটি সোমবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে ১৪৭৫ কিলোমিটার, কক্সবাজার বন্দর থেকে ১৪৪০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৩০০ কিলোমিটার ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে সোমবার মধ্যরাত বা মঙ্গলবার ভোর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

আরও পড়ুন

এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞপ্তিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের আকাশ অস্থায়ীভাবে মেঘলা রয়েছে। মঙ্গলবারও সারাদেশে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: