শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে ভারতে একদিনের শোক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ৩:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত।

সোমবার (১৩ জুলাই) রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়াত আমিরের প্রতি শ্রদ্ধা নিবেদনস্বরূপ ১৩ জুলাই সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান স্থগিত থাকবে।

আরও পড়ুন

পরিকল্পিত ও ধারাবাহিক হামলা চালাচ্ছে ইরান: বাহরাইন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও থানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ভারত সরকারের পক্ষ থেকে কাতারকে সমবেদনা জানাতে সংসদীয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু শীঘ্রই কাতার সফরে যাবেন বলে জানা গেছে। ৭৪ বছর বয়সে মারা গেছেন শেখ হামাদ।

কাতার সরকার তার মৃত্যুর খবর ঘোষণা করলেও মৃত্যুর কারণ প্রকাশ করেনি। ব্যাপক অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে কাতারকে নতুন রূপ দেওয়া, বিশ্বব্যাপী প্রভাব বিস্তার এবং একটি প্রধান জ্বালানি রপ্তানিকারক ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারী হিসেবে দেশটির ভূমিকার জন্য তাকে ব্যাপকভাবে কৃতিত্ব দেওয়া হয়।

ভোরের আকাশ/এম

কাতার

শেয়ার করুন: