শিগগিরই পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ পুলিশের জনবল ঘাটতি পূরণ করতে শীঘ্রই ১০ হাজার কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ তথ্য জানান।
এ ছাড়া দ্রুত ১৮০ জন ট্রাফিক সার্জেন্ট নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, জরুরি ভিত্তিতে পুলিশে ২ হাজার ৭০০ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সব পর্যায়ে আমাদের জনবলের অভাব রয়েছে। আপাতত ২ হাজার ৭০১ জন কনস্টেবলের পদ খালি রয়েছে। সেটি জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য আগের বিদ্যমান প্রক্রিয়ায় নির্দেশ দিয়েছি, সেটি শুরু হবে।
ভোরের আকাশ/এনএস