শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে টানা তৃতীয় দিনের মত কর্মবিরতির ডাক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আরও ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ,।

টানা তৃতীয় দিনের মত কর্মবিরতি চলার মধ্যে মঙ্গলবার সকাল ৮ থেকে টানা ২৪ ঘণ্টার নতুন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মবিরতি পালন করে বন্দরের শ্রমিক-কর্মচারীরা।

এনসিটি পরিচালনার দায়িত্ব আরব আমিরাতভিত্তিক অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’কে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনি ও রোববার ৮ ঘণ্টা করে কর্মবিরতির ডাক দেয় বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল।

শনিবারও কর্মবিরতির কারণে বন্দর পরিচালনা কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছিল।

রোববারের কর্মবিরতিতে বন্দরের বিভিন্ন জেটিতে জাহাজ থেকে খোলা পণ্য ও কনটেইনার ওঠানো-নামানো কার্যত বন্ধ থাকে। বন্দরে পণ্য খালাসের জন্য বিভিন্ন ধরনের কভার্ড ভ্যান, লরি, ট্রেলার প্রবেশ বন্ধ আছে; বন্দর পরিচালনা কার্যক্রমে স্থবরিতা দেখা দেয়।

এদিন দুপুরে বন্দর ভবনের সামনে সমাবেশ থেকে আরও ২৪ ঘণ্টার কর্মবিরতির নতুন কর্মসূচি ঘোষণা করেন সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খোকন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আমরা তিন দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মরিতি পালন করেছি। বন্দরের শ্রমিক-কর্মচারীরা স্বতর্স্ফূতভাবে এ কর্মসূচিতে সাড়া দিয়েছেন। কিন্তু আমাদের দাবি নিয়ে বন্দর কর্তৃপক্ষের কোনো বিকার নেই।

সেজন্য আমরা মঙ্গলবার সকাল ৮টা থেকে টানা ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছি। এ কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছি।

তিনি বন্দরের যেসব কর্মচারীকে বদলি করা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানান।

শনিবার থেকে শুরু হওয়া এ আন্দোলনে অংশ নেওয়ার জন্য গত দুই দিনে মোট ১৬ জনকে বন্দর থেকে ঢাকায় বদলি করা হয়েছে।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অপর সমন্বয়ক হুমায়ুন কবীর বলেন, আমরা চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান, পরিচালক (প্রশাসন) ও চিফ পারসোনাল অফিসারের প্রত্যাহার দাবি করছি।

ভোরের আকাশ/তা.কা


 

চট্টগ্রাম বন্দরনিউমুরিং কন্টেইনার টার্মিনাল

শেয়ার করুন: