শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামের পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুড়িগ্রামের নাগেশ্বরী থানার এসআই ইদ্রিস আলীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় নাগেশ^রী থানা গেটের সামনে মানববন্ধন করেন তারা। পরে “ঘুষখোর ইদ্রিস আলীর প্রত্যাহার চাই” শ্লোগানে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে যায় মানববন্ধনকারীরা। এ সময় মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নাগেশ^রী থানার অফিসার ইনচার্জ বরাবর পৃথক দুটি স্মারকলিপি প্রদান করা হয়। 

মানববন্ধনকারীদের অভিযোগ, উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের মাধাইখার কুমরিয়ারপাড় এলাকার ভেতর দিয়ে একটি রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে এলাকার কয়েকশ পরিবার যাতায়াত করতো। সম্প্রতি ইউনিয়ন পরিষদ রাস্তাটি পাকা করতে মাপামাপি করলে স্থানীয় খলিল উদ্দিনের ছেলে হাফিজুল ইসলাম, শহিদুল ইসলাম, মুকুল মিয়া মেইন রাস্তা থেকে প্রায় ৮০ ফুট রাস্তা বাঁশ বেধে পথ বন্ধ করে দেয়। এতে ভোগান্তিতে পড়েন এলাকার হাজারও মানুষ। স্থানীয়রা একাধিকবার রাস্তা খূলে দিতে তাদের সাথে বসলেও তারা রাস্তাটি খুলে না দিলে নিরুপায় হয়ে পাশ দিয়ে বিকল্প রাস্তা বের করে চলাচল করতে থাকে। এঅবস্থায় হাফিজুল ইসলাম বাদী হয়ে গত ১৭মে এলাকার এমদাদদুল হক, শামছুল হক, হাবিবুল ইসলাম ও আমিনুর রহমানকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করে।

তার অভিযোগ, রাস্তা থেকে প্রায় আড়াই লাখ টাকার গাছ কেটেছেন বিবাদীরা। এছাড়াও ১৩ জুন দুই বিঘা জমির প্রায় ১লাখ ২০হাজার টাকার পাট ক্ষেত নষ্ট করার দাবী করে এমদাদুল হক, শামছুল আলম, রেজাউল করিম ও আমিনুর রহমানের নামে আরও একটি অভিযোগ করেন। অভিযোগ দুটির তদন্তভার দেয়া হয় নাগেশ^রী থানার এসআই ইদ্রিস আলীর উপর। কিন্তু এসআই ইদ্রিস তদন্ত না করে মামলা দুটি রেকর্ড করেন। মামলায় উল্লেখিত স্বাক্ষী এছাব উদ্দিনের ছেলে উকিল আমিনের দাবী তিনি মামলার ঘটনার বিষয়ে কিছু জানেন না। ঘটনাস্থলেও ছিলেন না। তাকে স্বাক্ষী করায় ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এসআই ইদ্রিস আলী মোটা অংকের ঘুষ গ্রহণ করে এলাকার লোকজনকে হয়রানী করতে আদালতের মাধ্যমে নোটিশ জারি করে তা গোপন রেখে আসামীদের নামে ওয়ারেন্ট জারি করে ৩ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করেন। এ অবস্থায় মামলার ভয়ে অনেকে স্ত্রী সন্তান ছেড়ে বাড়ি ছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছে। এসময় মিথ্যা মামলা প্রত্যাহার করে এসআই ইদ্রিস আলী বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ মামালাকারী হাফিজুল ইসলামের শাস্তির দাবি তোলেন মানববন্ধনকারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান স্বপন, স্থানীয় উকিল আমিনসহ অনেকে। অনেকে অভিযোগ করেন, এসআই ইদ্রিস আলী ভয়ানক ঘুষখোর পুলিশ সদস্য। টাকা হলে তিনি দিনকে রাত বানায় ফেলেন। দীর্ঘদিন ধরে তার নামে এরকম অসংখ্যা অভিযোগ উঠে আসছে।

আরও পড়ুন

রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের সঙ্গে নবনিযুক্ত প্রশাসকদের মতবিনিময় সভা

এ বিষয়ে নাগেশ^রী থানার এসআই ইদ্রিস আলী বলেন, আমি দুই মাস আগে আদালতে প্রসিকিউশন দিয়েছিলাম। আদালত ওয়ারেন্ট জারি করেছে। আমি তিনজনকে ধরে কোর্টে পাঠিয়েছি। এখানে আমার কী করার আছে। আমি কোন ভুল করি নাই। উনি অপরাধ করেছে মানুষের গাছপালা কাটছে। উনি আদালতে প্রমাণ করুক ঘটনা মিথ্যা।

থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন, এসআই ইদ্রিসের বিরুদ্ধে যে মানববন্ধন হয়েছে বিষয়টি মনে হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে, ইর্ষান্বিত হয়ে এই মানববন্ধন করা হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে। যদি অভিযোগ প্রমাণিত হয় তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/এনউব

মানববন্ধন

শেয়ার করুন: