শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২৭তম বিসিএসের বঞ্চিত ১১৩৭ জনের নিয়োগ দ্রুত কার্যকরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
২৭তম বিসিএসের বঞ্চিত ১১৩৭ জনের নিয়োগ দ্রুত কার্যকরের নির্দেশ
২৭তম বিসিএসের বঞ্চিত ১১৩৭ জনের নিয়োগ দ্রুত কার্যকরের নির্দেশ

প্রায় দেড় যুগ আগে ২৭তম বিসিএস পরীক্ষায় নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে দ্রুত নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (১১ আগস্ট) প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে এ নির্দেশনা দেওয়া হয়।

এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে ১৭ বছর আগে হওয়া ২৭তম বিসিএসের ওই প্রার্থীদের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দেন। হাইকোর্টের রায় অনুযায়ী, রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে তাদের নিয়োগ দিতে হবে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ পৃথক তিনটি রিভিউ আবেদন মঞ্জুর করে এ রায় দেন। শুনানিতে আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ওই বছরের ৩০ মে ফল বাতিলের সিদ্ধান্ত নেয়। পরে পিএসসি ১ জুলাই আনুষ্ঠানিকভাবে ফল বাতিল করে।

পরবর্তীতে ২৯ জুলাই অনুষ্ঠিত হয় দ্বিতীয় মৌখিক পরীক্ষা, যেখানে উত্তীর্ণ হন ৩ হাজার ২২৯ জন। ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ফলের ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হয়। তবে প্রথমবার মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ১ হাজার ১৩৭ জন প্রার্থী দীর্ঘদিন ধরে নিয়োগ বঞ্চিত ছিলেন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: