শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে সব দল একমত: আলী রীয়াজ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে সব দল একমত: আলী রীয়াজ
রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে সব দল একমত: আলী রীয়াজ

রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান প্রক্রিয়া পরিবর্তনের বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তবে এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আলী রিয়াজ বলেন, "রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কীভাবে হবে, সেটি এখনও নির্ধারিত না হলেও সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদে থাকা নির্বাচনী বিধান পরিবর্তনের বিষয়ে সবাই একমত হয়েছে। তবে কিভাবে পরিবর্তন আসবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা এখনো বাকি।"

তিনি জানান, আলোচনায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের বিষয়টিও উঠে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল উচ্চকক্ষ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেছে এবং অধিকাংশ দলই একমত হয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচনে উচ্চকক্ষের ভূমিকা থাকা উচিত।

প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত আলোচনায় অধ্যাপক রিয়াজ বলেন, “একই ব্যক্তি যেন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারেন— এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। কিছু দল তা বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছে।”

দ্বিকক্ষ আইনসভা গঠনে একমত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, অধিকাংশ রাজনৈতিক দল ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাবে সম্মত হয়েছে, তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এ বিষয়ে আরও আলোচনা হবে।

একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, "সব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব না হলেও আমরা আশাবাদী যে গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারব। যেসব বিষয়ে ঐক্য হবে না, সেগুলোর কথাও আমরা জনসমক্ষে ইতিবাচকভাবে তুলে ধরব।"

আগামী রোববার সকাল সাড়ে ১০টায় কমিশনের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

 

 

ভোরের আকাশ/হ.র

অধ্যাপক আলী রীয়াজরাষ্ট্রপতি

শেয়ার করুন: