প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে যোগদানপত্র তুলে দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জহির উদ্দিন স্বপন।
রোববার (২৩ আগস্ট) বিকেলে সদ্য সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সেখানে প্রধানমন্ত্রীর হাতে নিজের যোগদানপত্র তুলে দেন তিনি।
এর আগে, গত শুক্রবার তথ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন জহির উদ্দিন স্বপন। পরে শনিবার তাকে মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কর্মকাণ্ডে পরামর্শ ও সহযোগিতা করবেন জহির উদ্দিন স্বপন।
ভোরের আকাশ/জেআ