শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশে শর্ত: হয়রানির আশঙ্কা টিআইবি’র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশে শর্ত: হয়রানির আশঙ্কা টিআইবি’র
ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশে শর্ত: হয়রানির আশঙ্কা টিআইবি’র

ভোটকেন্দ্রে প্রবেশের আগে সাংবাদিকদের প্রিসাইডিং অফিসারকে অবহিত করার শর্তটি অযৌক্তিক এবং এটি হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত সাংবাদিকদের নির্বাচনী সংবাদ সংগ্রহ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশাধিকার অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। আইন ও নীতিমালায় কিছু পরিবর্তন এলেও কাঙ্ক্ষিত সংস্কার হয়নি। বিশেষ করে সাংবাদিকদের প্রবেশে শর্ত আরোপ ঝুঁকি তৈরি করছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, প্রশাসনে বর্তমানে তিন ধরনের শক্তি সক্রিয়— একদল প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠী, আরেকটি প্রতিস্থাপিত দলীয় গোষ্ঠী এবং একটি ছোট নিরপেক্ষ থাকতে চাওয়া পেশাজীবী গোষ্ঠী। এই টানাপোড়েনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, এতে প্রশাসনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত ২৩ জুলাই নির্বাচন কমিশন গণমাধ্যম নীতিমালা জারি করে। এর কয়েকটি ধারা বিগত সরকারের সময় গণমাধ্যম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সংযোজন করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিতর্কিত সেই ধারাগুলোর কয়েকটি বর্তমান কমিশনও বহাল রেখেছে।

ভোরের আকাশ // হ.র

টিআইবি

শেয়ার করুন: