শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শনিবারও অফিস করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রশাসনে গতিশীলতা আনার লক্ষ্যে শনিবারও অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি ছুটির দিনেও তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক জনবান্ধব ও ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে চমক সৃষ্টি করছেন নয় সরকার প্রধান। এরই ধারাবাহিকতায় প্রশাসনের কর্মচাঞ্চল্য বাড়াতে সাপ্তাহিক ছুটির দিনেও তিনি কাজ করার এই নীতিগত সিদ্ধান্ত নিলেন।

এর আগে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি সংসদ সদস্যদের (এমপি) জন্য শুল্কমুক্ত গাড়ি ও প্লট বরাদ্দ না নেওয়ার ব্যাপারে কঠোর সিদ্ধান্ত জানান।

একই সঙ্গে মন্ত্রীদের সরকারি কাজে বা ব্যক্তিগত প্রয়োজনে বাহুল্য খরচ না করার কড়া নির্দেশনা দিয়েছেন। তার এসব পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

শুধু নির্দেশনা দিয়েই ক্ষান্ত হননি, নিজেও কৃচ্ছ্রসাধনের অনন্য নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকারি বিলাসবহুল গাড়ির পরিবর্তে তিনি ব্যবহার করছেন নিজের ব্যক্তিগত গাড়ি। জানা গেছে, তিনি নিজের চালক এবং নিজস্ব অর্থে কেনা জ্বালানি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন।

এছাড়া রাজধানীর অসহনীয় যানজটের বিষয়টি বিবেচনায় নিয়ে নিজের নিরাপত্তার চেয়ে জনদুর্ভোগ কমানোকে অগ্রাধিকার দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর চলাচলের সময় গাড়িবহরের (প্রটোকল) সংখ্যাও কমিয়ে এনেছেন।

আগে সাধারণত প্রধানমন্ত্রীর বহরে ১৩ থেকে ১৪টি গাড়ি থাকলেও, এখন তা মাত্র চারটিতে নামিয়ে আনা হয়েছে।

নিরাপত্তা প্রটোকলেও পরিবর্তন এনেছেন তিনি। রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই ধারে পোশাকধারী পুলিশের দাঁড়িয়ে থাকার যে দীর্ঘদিনের প্রথা ছিল, সেটিও বন্ধ করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান।

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, রাষ্ট্রীয় খরচে লাগাম টানা এবং জনদুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর এসব উদ্যোগ প্রশাসন ও রাজনীতিতে নতুন ধারার সূচনা করবে।

ভোরের আকাশ/নি. ব

প্রধানমন্ত্রী তারেক রহমান

শেয়ার করুন: