শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

সংসদে আলোচনার নোটিশ বিরোধীদলের

বিদ্যুৎ ও গ্যাস সংকটে পোশাক খাতের উৎপাদন ৩০ শতাংশ হ্রাস

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৭:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
বিদ্যুৎ ও গ্যাস সংকটে পোশাক খাতের উৎপাদন ৩০ শতাংশ হ্রাস
বিদ্যুৎ ও গ্যাস সংকটে পোশাক খাতের উৎপাদন ৩০ শতাংশ হ্রাস

বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকটের কারণে তৈরি পোশাক খাতের উৎপাদন গড়ে ৩০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। সাম্প্রতিক সময়ে জ্বালানি সরবরাহে ঘাটতির কারণে দেশের প্রধান এই রপ্তানি খাতটি মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা ও ব্যবসায়ী সংগঠনগুলো ধারাবাহিক গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে কারখানা পূর্ণ ক্ষমতায় চালাতে পারছেন না, যার সরাসরি প্রভাব পড়ছে উৎপাদন ও নির্দিষ্ট সময়ে পণ্য শিপমেন্টের ওপর।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এই আলোচনার নোটিশ পেশ করেন।

নোটিশে উল্লেখ করা হয়, তৈরি পোশাক (আরএমজি) খাত বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি, যা দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি জোগান দেয়। এই খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কর্মরত এবং বহু মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের ওপর নির্ভরশীল। ফলে তৈরি পোশাক খাতের স্থায়িত্ব দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিবিড়তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে বর্তমানে তীব্র জ্বালানি সংকটের কারণে শিল্পটি মারাত্মক হুমকির মুখে পড়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের অভাব, গ্যাসের নিম্নচাপ, মধ্যপ্রাচ্যের বৈশ্বিক বিভ্রাট এবং ডিজেল সরবরাহের সীমাবদ্ধতার কারণে কারখানাগুলোর উৎপাদনশীলতা ও সক্ষমতা ব্যাপকভাবে কমে গেছে।

সাম্প্রতিক বিভিন্ন তথ্যানুযায়ী, এই পরিস্থিতির কারণে পোশাক খাতের উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। এর ফলে বিদেশি ক্রেতারা তাদের আন্তর্জাতিক ক্রয়াদেশ বাতিল করতে বাধ্য হচ্ছেন, যা শিল্প মালিকদের আর্থিক ক্ষতিতে ফেলার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি ও নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলছে।

জ্বালানি সংকটের পাশাপাশি শ্রমিক অসন্তোষের বিষয়টি তুলে ধরে নোটিশে বলা হয়, শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি, জীবনযাত্রার বর্ধিত ব্যয় এবং কর্মক্ষেত্রের নানা বৈষম্য ও দাবিকে কেন্দ্র করে আন্দোলনে নামছেন। এতে অনেক ক্ষেত্রে শান্তিপূর্ণ ও সুসংগঠিত আলোচনা ব্যর্থ হচ্ছে এবং মালিকপক্ষ কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে একে কেন্দ্র করে বাংলাদেশকে রাজনৈতিকভাবে নেতিবাচক দৃষ্টিতে দেখার চেষ্টা চালানো হতে পারে বলেও আশঙ্কার কথা জানানো হয়।

একই সঙ্গে সতর্ক করে বলা হয়, শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া ও চলমান অসন্তোষকে পুঁজি করে স্বার্থান্বেষী ও ফ্যাসিবাদী গোষ্ঠী শিল্প খাতকে অস্থিতিশীল করা ও দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালাতে পারে। তাই শ্রমিকদের অধিকার ও দাবির প্রতি সংবেদনশীল থাকার পাশাপাশি যেকোনো ধরনের উসকানি বন্ধে সরকার, মালিক ও শ্রমিক পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন

অর্থায়নের বিতর্ক দিয়ে কপ-৩১ জলবায়ু সম্মেলন শুরু

এ ছাড়া বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য তিন বছরের যে সময়সীমা ও সুযোগ দেওয়া হয়েছে, সেটিকে সঠিকভাবে কাজে লাগানোর ওপর নোটিশে গুরুত্ব আরোপ করা হয়। পোশাক শিল্পের সক্ষমতা বাড়ানো, পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে নতুন সম্ভাবনার পথ উন্মোচন করা সম্ভব। এ জন্য আগামী তিন বছরের জন্য একটি সুপরিকল্পিত ও টেকসই জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করা অত্যন্ত জরুরি।

নোটিশে আরও বলা হয়, অর্থনীতির প্রাণকেন্দ্র পোশাক খাতের সংকট কাটিয়ে উঠতে, শ্রমিকদের জাতীয় কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে, নিরবচ্ছিন্ন জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তুলতে এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। সার্বিক জনস্বার্থ বিবেচনা করে এ বিষয়ে জাতীয় সংসদে অবিলম্বে একটি বিস্তারিত সাধারণ আলোচনা আয়োজনের জন্য নোটিশে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়েছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: