শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় ধানী জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, ৩ ব্যাটারি জব্দ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

 নওগাঁর মান্দায় ফসলি জমির মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটরের (ভেকু) তিনটি ব্যাটারি জব্দ করা হয়েছে।শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এলেঙ্গা গ্রামে এই অভিযান চালানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, এলেঙ্গা গ্রামে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে উপজেলা প্রশাসন। ঘটনার সত্যতা পেয়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী জমির মালিক আয়েন উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  নাবিল নওরোজ বৈশাখ।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, “পরিবেশ রক্ষা ও আবাদি জমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে আমাদের এই অবস্থান কঠোর। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জব্দকৃত ব্যাটারিগুলো বর্তমানে স্থানীয় ইউনিয়ন পরিষদ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

ভোরের আকাশ/এনউব

জরিমানা

শেয়ার করুন: