শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করা এবং পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেছেন।

এক্স-পোস্টটিতে ডোনাল্ড ট্রাম্পের ১৮ ফেব্রুয়ারি (বুধবার) স্বাক্ষর করা চিঠিও যুক্ত করা হয়েছে। এতে লেখা, নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য আপনাকে (তারেক রহমান) আমেরিকার জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রীর সফল মেয়াদ কামনা করছি।

চিঠিতে লেখা হয়েছে, দুই দেশের মধ্যকার অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।
সম্প্রতি হওয়া পারস্পরিক বাণিজ্য চুক্তির প্রসঙ্গও আছে চিঠিতে। যেটি বাস্তবায়ন হলে বাণিজ্যিক সম্পর্কের গতিশীলতা বজায় থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এই চুক্তিকে উভয় দেশের শ্রমিক ও কৃষকদের জন্য কল্যাণকর হিসেবেও তুলে ধরা হয়েছে।

নিয়মিত প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করতেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে চিঠিতে। বলা হয়েছে, এর মাধ্যমে আপনার (তারেক রহমান) সামরিক বাহিনী উচ্চমানের মার্কিন সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করতেও তারেক রহমানের সঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ভোরের আকাশ/এসএইচ

অভিনন্দনতারেক রহমানডোনাল্ড ট্রাম্প

শেয়ার করুন: