শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে: তথ্য উপদেষ্টা

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৫, ১:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা যে অঙ্গীকার নিয়ে সরকারে এসেছিলাম, তা শুরু করতে পেরেছি। আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় দেখতে পারবে জাতি। এতে জুলাই শহীদদের পরিবারের ব্যথা কিছুটা হলেও লাঘব হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ছাড়াও ট্রাইব্যুনালে আরও অনেকেরই বিচারকাজ চলছে। যারা ছাত্র জনতাকে হত্যা ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এই বিচার কাজ এগিয়ে নেবেন।

তিনি বলেন, সংস্কার কাজে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। দলগুলো বসে সরকার একটা দলিলে আসতে পারা বাংলাদেশের জন্য বড় একটি প্রাপ্তি। এর মাধ্যমে বাংলাদেশ একটা নতুন পর্যায়ে গিয়েছে।

তিনি আরও বলেন, জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা যদি এই অনুযায়ী কাজ করতে পারে তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেরকম একটা দেশ হবে। যেখানে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে। বিচারে আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে, গুম খুনের সংস্কৃতি আর ফিরে আসবে না।

এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপদেষ্টা মাহফুজ আলমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার মো. আকতার হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রবীন শীষ, ওসি আবদুল বারী, উপজেলা বিএনপি ও জামায়েতের নেতাসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি।

সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দরিদ্র কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। পরে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুপুরে সাবেক এমপি ও প্রতিমন্ত্রী মরহুম জিয়াউল হক জিয়ার নবম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় তার বাবা ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা ও বড় ভাই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

মাহফুজ আলম

শেয়ার করুন: