শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। এসময় আহতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে আটটার দিকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) দেখতে যান তিনি। পরিদর্শনকালে আহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আহতদের চিকিৎসার যাবতীয় খরচ সরকারের পক্ষ থেকে বহন করা হবে। চিকিৎসায় যেন কোনো ত্রুটি না থাকে, সে জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

হাসপাতালে কোনো ধরনের খরচ রোগীদের বহন করতে হবে না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, বাইরে থেকে কোনো ওষুধ বা চিকিৎসা সামগ্রী আনতে হলে তার হিসাব রাখা হবে এবং আমরা তার পুরো অর্থ পরিশোধ করব। এরই মধ্যে প্রাথমিক খরচ হিসেবে রোগীদের হাতে নগদ অর্থ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী

উল্লেখ্য, মঙ্গলবার বেলা দেড়টার দিকে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসের দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন এবং একজন হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। নিটোরে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া একজন ঢাকা মেডিকেল এ চিকিৎসাধীন আছেন। বর্তমানে আহতরা শঙ্কামুক্ত আছেন।

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনকালে সংরক্ষিত মহিলা আসনের  সংসদ সদস্য ফেরদৌস আরা মিষ্টি, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এম

স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন: