শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের 'হ্যাঁ' বা 'না' ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ৭:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের 'হ্যাঁ' বা 'না' ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি
গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের 'হ্যাঁ' বা 'না' ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি

নির্বাচন কমিশন (ইসি) সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের গণভোটের সময় ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে কোনো ধরনের প্রচারণা না চালানোর নির্দেশ দিয়েছে। কমিশন সতর্ক করেছে, এ নির্দেশ অমান্য করলে গণভোট অধ্যাদেশ ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং ভোট প্রভাবিত করতে কোনোরূপ প্রচেষ্টা গ্রহণযোগ্য হবে না।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত চিঠি সব রিটার্নিং কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও অন্যান্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গণভোট একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। সরকারি দায়িত্বে থেকে কোনো পক্ষের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়া কিংবা প্রচারণায় যুক্ত হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।

নির্বাচন কমিশন উল্লেখ করেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আচরণ ও বক্তব্য ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। এ কারণে তাদের সব ধরনের রাজনৈতিক বা গণভোট-সংক্রান্ত প্রচার কার্যক্রম থেকে বিরত থাকা বাধ্যতামূলক।

গণভোটের প্রচারণা ঘিরে সরকারের তরফে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারের অভিযোগ ও বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশনের এ নির্দেশনা এলো। ইসি জানিয়েছে, গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের স্বার্থেই এ ধরনের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ভোরের আকাশ/এনএস

গণভোটনির্বাচন কমিশন (ইসি )

শেয়ার করুন: