শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিআরটিএ চেয়ারম্যান

সড়ক দুর্ঘটনার ৭০ শতাংশই ঘটে মোটরসাইকেলে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, সড়ক দুর্ঘটনা কারো কাম্য নয়। সড়কে দুর্ঘটনারোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন বাস্তবায়ন করা জরুরি।

সড়ক দুর্ঘটনর ৭০ শতাংশই ঘটে মোটরসাইকেলে। মোটরসাইকেল চালানোর সময় মাথায় হেলমেট পরিধান করতে হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিআরটিএ বোর্ড কর্তৃক খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান আরও বলেন, পেশাদার চালকদের জন্য প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।

বর্তমান সরকার জনবান্ধব সরকার। সড়কে দুর্ঘটনা প্রতিরোধে নিতে হবে সমন্বিত পদক্ষেপ। এক্ষেত্রে গাড়ি চালকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

গাড়ির গতিসীমা প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটারে রাখার জন্য চালকদের প্রতি অনুরোধ করেন তিনি।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত খুলনা জেলার ২৩ জন, সাতক্ষীরার ১৩ জন ও বাগেরহাটের ১০ জনের মাঝে মোট এক কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ করা হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআইটিএর উপপরিচালক তানভীর আহমেদ। খুলনা জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন।

ভোরের আকাশ/নি. ব

বিআরটিএ চেয়ারম্যান

শেয়ার করুন: