শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশীয় অস্ত্র ও লুন্ঠিত মালামালসহ ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেফতার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

চট্টগ্রামে নদী ও সাগরে ডাকাতি করা সংঘবদ্ধ ডাকাত চক্রের আট সদস্যকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে দেশীয় অস্ত্রশস্ত্র ও লুট হওয়া মোবাইল ও উদ্ধার করা হয়েছে। মূলত ফিশিং বোটকে টার্গেট করে ডাকাতি কার্যক্রম চালায় বলছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি মাছ ধরার নৌকা ও ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। 

গতকাল শনিবার তাদের  গ্রেফতার করা হলেও রোববার এক সংবাদ সম্মেল্লন করো নৌপুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- হরি চন্দ্র দাস (৪০), মো. আসিফ উদ্দিন (২২), মো. ফাহাদ আহাম্মদ (২০), তাপস ধর (২৫) পরিমল সাহা (৪৮), মো. নবী (২৮), মো. রাজীব (২৫), মো. হৃদয় (২০)। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিভিন্ন উপজেলায়।

নৌপুলিশের সহকারী কমিশনার সাঈদ ইবনে রেজা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন নৌযানটির মালিক হরি চন্দ্র দাস। তার নেতৃত্বে মাছ ধরার নৌকায় ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আসামিদের নৌযানে তল্লাশি করে ২টি রামদা, ১টি লোহার তলোয়ার, বল্লম, লোহার রড ও শাবল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আসামিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তাঁরা নামমাত্র মাছ ধরার জন্য নৌযান নিয়ে সাগর-নদীতে যান। কিন্তু মাছ না ধরে বিভিন্ন নৌযান আটকে ভয়ভীতি দেখিয়ে মাছ, মাছ ধরার জাল, মুঠোফোনসহ বিভিন্ন জিনিস ও নগদ টাকা লুট করেন। এর আগে সাগরের সন্দ্বীপ, হাতিয়া, কুমিরা উপকূলে বিভিন্ন নৌযানে ডাকাতি করেছেন।

অভিযানের সময় নদীতে লাফ দিয়ে আরও ৮ থেকে ১০ ডাকাত পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে সদরঘাট গোল্ডেন স্টার হোটেলের চতুর্থ তলা থেকে ডাকাত দলের সর্দার হরি চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়।

নৌ পুলিশের ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া ডাকাত দলের সদস্যদের ধরতে অভিযান  চলছে বলে জানান তিনি। ডাকাত চক্রের মূল হোতাসহ কয়েকজনের বাড়ি সন্দ্বীপ এলাকায়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: