শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যে কোনো দিন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৬, ২:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

জুলাই আন্দোন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এ মামলায় যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।


রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম, আবদুস সোবহান তরফদারসহ অন্যরা। অন্যদিকে আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। মোট নয় দিন ধরে নিজেদের যুক্তি তুলে ধরে আসামিপক্ষ।

শুনানিতে আসামিপক্ষ দাবি করে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসানুল হক ইনু সংসদ সদস্য ছিলেন না। একইসঙ্গে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করা হয়।

আরও পড়ুন

ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে

জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, মামলার সাক্ষীরাও স্বীকার করেছেন, হত্যাকাণ্ডের সময় ইনু কুষ্টিয়ায় উপস্থিত ছিলেন না।

এর আগে গত ২ এপ্রিল মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হয়।

ভোরের আকাশ/ইউএম

মানবতাবিরোধী অপরাধের মামলা

শেয়ার করুন: