রাজধানীতে ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি

গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
তালেবুর রহমান জানান, গত ১০ মাসে শুধু রাজধানীতে গড়ে ২০টির মত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বেশির ভাগ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে বলেও দাবি করেন ডিএমপির এই মুখপাত্র।
তিনি জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ বিস্তারিত অনুসন্ধান করছে। এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেপ্তারের পর মূল তথ্য জানা যাবে।
তিনি আরও বলেন, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি। এ সময় তিনি সাম্প্রতিক সময়ে সকল হত্যাকাণ্ড তদন্তে পুলিশের উপর আস্থা রাখার কথা বলেন।
ভোরের আকাশ/এসএইচ