শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে যেভাবে আপিল করতে হবে ইসিতে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৪ জানুয়ারি ২০২৬, ২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পদ্ধতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে বা কারও মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে অন্য কোনো প্রার্থী সংক্ষুব্ধ হলে, নির্বাচন কমিশনে নির্ধারিত পদ্ধতিতে আপিল করতে হবে।

সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় ইসি জানিয়েছে, আসন্ন নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ইতোপূর্বে জারি করা পরিপত্র-২ এর দফা-১৯ এর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। আপিল দায়েরের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে।

নির্ধারিত বুথে আবেদন: আপিল দায়ের করতে ইচ্ছুক প্রার্থী বা তাদের প্রতিনিধিদের সংশ্লিষ্ট অঞ্চলের জন্য নির্ধারিত বুথে আবেদন জমা দিতে হবে।

নমুনা অনুসরণ: আপিল আবেদনের ক্ষেত্রে ইসি কর্তৃক সরবরাহ করা ‘পরিশিষ্ট-ক’ এর নমুনা বা ফরম্যাট কঠোরভাবে অনুসরণ করতে হবে।

সময়সীমা: নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এই আপিল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে দেশের সব রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এই বিষয়টি প্রার্থীদের অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যাতে প্রার্থীরা সঠিক নিয়ম মেনে সময়মতো তাদের অভিযোগ বা আপিল দাখিল করতে পারেন।

উল্লেখ্য, প্রতি নির্বাচনের মতো এবারও নির্বাচন কমিশন সচিবালয়ে আপিল শুনানির জন্য বিশেষ এজলাস ও বুথ স্থাপন করা হবে। সেখানে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা শুনানির মাধ্যমে আপিল নিষ্পত্তি করবেন।


ভোরের আকাশ/তা.কা

 

 

আপিলমনোনয়নইসি

শেয়ার করুন: