শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এক সপ্তাহ পর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৪ জুন ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
এক সপ্তাহ পর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা কার্যক্রম শুরু
এক সপ্তাহ পর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা কার্যক্রম শুরু

টানা ৭ দিন বন্ধ থাকার পর অবশেষে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চালু হয়েছে। বুধবার (৪ জুন) সকাল পৌনে ৯টা থেকে হাসপাতালটিতে সীমিত পরিসরে সেবাদান কার্যক্রম চালু হয়।

এর আগে গত ২৯ মে থেকে ‘নিরাপত্তা শঙ্কায়’ হাসপাতালটিতে সেবাদান কার্যক্রম বন্ধ রেখেছিলেন চিকিৎসক-কর্মকর্তারা।

সরেজমিনে বুধবার সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে প্রায় শতাধিক সেবা প্রত্যাশীদের হাসপাতালে প্রবেশ করতে দেয়া হয়। যাদের বেশিরভাগই নতুন রোগী। বাকিরা বিভিন্ন সময়ে হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন।

সেবাদান কার্যক্রম চালুর বিষয়টি নিশ্চিত করে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম বলেন, আজ জরুরি বিভাগের সেবা চালু হয়েছে। তবে জরুরি চিকিৎসার পর কারও বাড়তি চিকিৎসার প্রয়োজন হলে আপাতত সেটি দেয়া হবে না। সবেমাত্র হাসপাতাল খুলেছে। প্রথমে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে।

গত ২৯ মে জুলাই গণঅভ্যুত্থানে আহত রোগীদের সঙ্গে চিকিৎসক-কর্মচারীদের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় নিরাপত্তা শঙ্কায় হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন করছিলেন চিকিৎসক-কর্মচারীরা। এরই ধারাবাহিকতায় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের অচলাবস্থা নিরসনে গত ৩১ মে এক বিজ্ঞপ্তিতে হাসপাতালটিতে প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।  

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: