শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাকিবের পোস্ট ঘিরে ক্রীড়া উপদেষ্টার ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাকিবের পোস্ট ঘিরে ক্রীড়া উপদেষ্টার ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস
সাকিবের পোস্ট ঘিরে ক্রীড়া উপদেষ্টার ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস

ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে যেন শুরু হয়েছে বাকযুদ্ধ। নাম উল্লেখ না করলেও ইঙ্গিত যে কার দিকে, তা বোঝা কঠিন হয়নি কারও জন্যই। একদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার সাকিব আল হাসান। তবে বিতর্কের মূল সূত্রটা সাকিবের আরেক পরিচয়কে ঘিরে—আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়া।


রোববার রাত ১০টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ। সেখানে তিনি লিখেন, “একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম। এখানেই আলোচনা শেষ।”


যদিও কারও নাম নেননি তিনি, তবে অনলাইনে সক্রিয় অনেকের ধারণা—এই মন্তব্য সাকিবকে উদ্দেশ্য করেই করা। কারণ, তার ঠিক এক ঘণ্টা আগে রাত ৯টার দিকে সাকিব নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। ছবিতে তাঁকে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ক্যাপশনে তিনি লেখেন, “শুভ জন্মদিন, আপা।”
এই পোস্টের পরই সমালোচনার ঝড় ওঠে। কারণ, গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের সময় সাকিব ছিলেন কানাডায়। এরপর থেকে তিনি আর দেশে ফেরেননি। অথচ নৌকা প্রতীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য ছিলেন তিনি।


সাকিবের বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা, শেয়ারবাজারে অনিয়ম ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাসহ একাধিক অভিযোগ। এ কারণেই অনেকের ধারণা, ক্রীড়া উপদেষ্টার ইঙ্গিত ছিল তাঁকে ঘিরেই।


ভোরের আকাশ।। হ,র

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসাকিব আল হাসান

শেয়ার করুন: